News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি চূড়ান্ত : মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল আজ থেকে উদয়পুরে
Image

প্রস্তুতি চূড়ান্ত : মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল আজ থেকে উদয়পুরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। প্রস্তুতি চূড়ান্ত। শেষ তুলির টান টুকুও হয়ে গেছে। এবারই প্রথম। পশ্চিম জেলার বাইরে হচ্ছে প্রাইজমানি মনোমোহন দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা। ৬ষ্ঠ বর্ষ ওই আসর হবে উদয়পুর মহকুমার ফ্লাওয়ার্স ক্লাবে। আগামীকাল থেকে শুরু হবে আসর। ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস স্মৃতি আসরের পাশাপাশি এবারও প্রথম হবে কমলা দাস স্মৃতি মহিলাদের ভলিবল প্রতিযোগিতা। দুটি আসরেই প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। পুরুষ বিভাগে প্রাইজামনি থাকবে ৩১ ও ২১ হাজার টাকা এবং মহিলা বিভাগে হবে ১২ ও ৭ হাজার টাকা প্রাইজমানি। আসরকে জমকালো করার উদ্যোগ নিয়েছে ফ্লাওয়ার্স ক্লাবের কর্তারা। আসর হবে দিবারাত্রি। প্রাইজমানির পাশাপাশি পুরুষ এবং মহিলা বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবে যথাক্রমে ৩ এবং ২ হাজার টাকা। প্রায় সাড়ে ৩ লাখ টাকা বাজেটে হবে এবারের আসর। ফ্লাওয়ার্স ক্লাবের সচিব কমলজিৎ সাহা বলেন, “আমাদের লক্ষ্য এবারের আসকে স্মরণীয় করে রাখার। তা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে”। আসরের উদ্বোধন করবেন রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়। এছাড়া, বিশেষ অতিথি জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, সম্মানিত অতিথি উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, সিনিয়র জয়পাল কান্তি সাহা, দুষ্ট সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবী ভবতোষ দাস প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট প্রাণ গোবিন্দ দাস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top