News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা খুশি হবে : অখিলেশ যাদব
Image

দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা খুশি হবে : অখিলেশ যাদব

লখনউ, ৯ জানুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব বলেছেন, দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা খুশি হবে। অখিলেশের কথায়, “আমরা আশা করছি, আগামী সময়ে উত্তর প্রদেশের ফলাফল এমন হবে যে রাজ্য থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।”

অখিলেশ আরও বলেছেন, “বিজেপি ক্রমাগত প্রচার করছে যে ভারত উন্নত হবে…কৃষকদের আয় না বাড়িয়ে ভারত কি উন্নত হবে? দেশের অর্থনীতি তখনই উন্নত হবে যখন কৃষক ও দরিদ্ররা সুখী হবে, তরুণরা ব্যাপক হারে বেকার হয়ে পড়েছে।” বিরোধীদের আইএনডিআই জোটের আসন ভাগাভাগি প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “আসন ভাগাভাগি নিয়ে (কংগ্রেসের সঙ্গে) আলোচনা চলছে। আমরা এ বিষয়ে আমাদের পরামর্শ দেব।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top