News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে পায়ে হেঁটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলেন মাধাই দত্ত
Image

রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে পায়ে হেঁটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলেন মাধাই দত্ত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জানুয়ারি : রাম মন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে পায়ে হেঁটে সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলেন এক ব্যাক্তি।

আগামী ২২ শে জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরের শুভ উদ্ভোধন করা হবে।  রামমন্দিরের উদ্ভোধনকে কেন্দ্র করে সারা দেশ ব্যাপী প্রস্তুতি তুঙ্গে। ওই দিনকে স্মরনীয় করে রাখতে দেশের বিভিন্ন জায়গায় গৃহীত হচ্ছে নানান কর্মসূচি।

 নিজের মত করে এই বিশেষ দিনকে উদযাপন করছেন উদয়পুর বেলতলীর বাসিন্দা মাধাই দত্ত। তিনি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে পেয়ে হেঁটে রাজ্যের এক কোণ থেকে অন্য কোনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার মাধাই দত্তকে শান্তির বাজার মহকুমার মনপাথর বাজারে দেখা গেছে।  মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আগামী ২২ শে জানুয়ারী রাম মন্দির উদ্ভাধন হবে। তাই তিনি সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত হাতে নিয়েছেন।  তিনি জানান সাব্রুম থানা থেকে উনার পদযাত্রা শুরু করেছেন। আজকে এই পদযাত্রা মনপাথর বাজার পর্যন্ত পৌঁছেছে।  জয় সীয়ারাম, জয় জওয়ান জয় কিষান শ্লোগানকে সামনে রেখে উনার এই পদযাত্রা বলেও জানিয়েছেন তিনি।  এই পদযাত্রাকে কেন্দ্র করে মাধাই দত্তের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিন।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top