ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্য মাস্টার্স অ্যাথলিটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ। দারুন ব্যবস্থাপনায় ভূয়ষী প্রশংসা কুড়িয়েছে রাণীর বাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রানীরবাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আজ, রবিবার ২২তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩-২৪ রানীরবাজার বিদ্যামন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাজ্য ক্রীড়া আঙিনায় সাড়া জাগানো এই একদিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। পাশাপাশি সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, ত্রিপুরা স্টেট মাস্টার্স অ্যাথলেটিকস এসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা, রানিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপারসন প্রবীর কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেছেন অর্গানাইজেশন এর সভাপতি রতন দেবনাথ। সারা রাজ্য থেকে ১৩০ জন মাস্টার্স অ্যাথলেট এবারকার আসরে অংশ নিয়েছেন। প্রকৃতপক্ষে এটি একটি রেকর্ড। উল্লেখ্য, মোট ৬৯ টি ইভেন্টে দুই শতাধিক পদকের লড়াই ঘিরে আজ সারাদিন রানীর বাজার বিদ্যামন্দির মাঠ যেন একদিনের জন্য ক্রীড়া উৎসবের আকার ধারণ করে। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এ খবর জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

রানীরবাজারে দারুন ব্যবস্থাপনায় রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সম্পন্ন
Tags:
Releated Posts
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…


















