News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারকেল কুঞ্জে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ভিলেজ কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে চরম ক্ষোভ চাকমা ছাত্র সংগঠনের
Image

নারকেল কুঞ্জে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ভিলেজ কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে চরম ক্ষোভ চাকমা ছাত্র সংগঠনের

আগরতলা, ৩১ ডিসেম্বর:  নারকেল কুঞ্জ ভিলেজ কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চাকমা ছাত্র প্রতিনিধিরা। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, নারকেল কুঞ্জ ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান সুকুমার দেববর্মা চাকমা সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।

সংগঠনের প্রধান জীবন চাকমার অভিযোগ, সুকুমার দেববর্মা, যিনি তিপ্রা মথা পার্টির সঙ্গেও যুক্ত, তিনি এলাকায় বসবাসকারী চাকমা ব্যবসায়ীদের ‘বাংলাদেশি’ বলে উল্লেখ করেন, যা সম্পূর্ণভাবে বর্ণবিদ্বেষমূলক ও অগ্রহণযোগ্য। পাশাপাশি শারীরিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে মন্তব্য করে নাকের গড়নের সঙ্গে ভাষা শেখার বিষয় জুড়ে দেওয়ার অভিযোগও তোলা হয়, যা ছাত্র সংগঠনের মতে অত্যন্ত আপত্তিকর।

জীবন চাকমা জানান, ঘটনাটি গত ২৯ নভেম্বরের এবং তারপর থেকেই চাকমা সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ভিসি চেয়ারম্যানের নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা দাবি করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ছাত্র নেতারা বলেন, মাতৃভাষা লালন ও চর্চা করা ভারতের সংবিধান স্বীকৃত অধিকার। ত্রিপুরায় ১৯টি জনজাতি সম্প্রদায়ের বসবাস, যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা রয়েছে এবং সকল জনজাতির প্রধান ভাষা ককবরক নয়। মগ ও মিজোসহ একাধিক জনজাতি সাধারণত ককবরক ব্যবহার করে না বলেও তারা উল্লেখ করেন।

এছাড়াও এদিন সংগঠনের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মার কাছে আবেদন জানান, সংশ্লিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সুকুমার দেববর্মার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। তাদের বক্তব্য, এ ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ণ করে।

Releated Posts

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার…

ByByReshmi Debnath Jul 18, 2026

খারচি পূজার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, ২২ জুলাই থেকে শুরু সাতদিনের ঐতিহ্যবাহী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই: রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খারচি পূজা ও মেলাকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি আদায়ের দাবিতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top