আগরতলা, ৩১ ডিসেম্বর : আগরতলা জিঞ্জার হোটেল সংলগ্ন এলাকায় একটি মারুতি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গাড়ি চলাকালীন হঠাৎ স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



















