News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী লুট
Image

গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী লুট

আগরতলা, ২৭ ডিসেম্বর: পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে এক বাড়িতে চোরের দল হানা দিয়েছে । চোরের দল সোনা-গয়না ও নগদ অর্থ মিলিয়ে আনুমানিক দুই লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেওয়ায় গোটা এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নীতিশ দাস ও তাঁর স্ত্রী পাপিয়া দাস জরুরি প্রয়োজনে সন্ধ্যাবেলায় পার্শ্ববর্তী এলাকায় যান। যাওয়ার সময় তাঁরা বাড়ির তিনটি ঘরে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তাঁরা দেখতে পান, তিনটি ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।

বাড়ির ভিতরে ঢুকতেই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল এবং আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। আলমারিতে রাখা সোনা-গয়না ও নগদ টাকা খোয়া গেছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমান এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের ধরতে তৎপরতা জোরদার করা হবে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top