News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় কংগ্রেসের কয়েকজন নেতার পদত্যাগ

কদমতলায় কংগ্রেসের কয়েকজন নেতার পদত্যাগ

incনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ জানুয়ারি৷৷ ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল তথা জাতীয় কংগ্রেস  দল সারা রাজ্যে সাইনবোর্ড  সর্বস্ব হয়ে পড়ে রয়েছে৷ একমাত্র প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা ও উনার অনুগামী ছাড়া রাজ্যব্যাপী তাদের সাইনবোর্ড লক্ষ্য করা যায়৷  রাজ্যের এই চরম বে হাল ও দুর্দিনের সময় ৫৪ নং কদমতলা কেন্দ্রে কংগ্রেস নেতা আব্দুল  বাচিদ চৌধুরী ও মানিকলাল দাসরা৷  বর্তমানে রাজ্য সভাপতির বিভিন্ন দলবিরোধী নীতির কারণে  আজ সাংবাদিকদের সামনে দল ও পদ থেকে ইস্তফা প্রদান করেন৷ দলের গুরুত্বপূর্ণ পদগুলিতে থাকা নেতারা  হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আব্দুল বাচি, কদমতলা ব্লক   সভাপতি মানিক লাল দাস, কদমতলা ব্লক কংগ্রেসের  সেবাদলের মুখ্য অর্গানাইজার সমরেন্দ্র নাথ, ব্লক ইন্টার প্রশাসনিক প্রেসিডেন্ট  আব্দুল রব এবং ব্লক কমিটির সদ্যস নাজিমূল হক প্রমুখরা৷  আব্দুল বাচিদ জানান, ছাত্রজীবন  থেকে একটানা ৩৫ বছর জাতীয় কংগ্রেস দলের হয়ে কাজ করে যায়৷  কিন্তু  বর্তমানে রাজ্য সভাপতির দলবিরোধী কাজ ও নীতির কারণে দল ছাড়তে বাধ্য  হলাম৷ এবং সাংবাদিকদের অন্য প্রশ্ণের উত্তরে জানান, আগামী ৯ জানুয়ারি তিনি প্রায়১৫০০ ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেবেন৷ সেখানে তৃণমূলের রাজ্য সভাপতির হাত থেকে ঘাসফুলের পতাকা গ্রহণ করে দলে যোগ দেবেন৷ আজকের এই কংগ্রেসী নেতা ও  সহস্রাধিক ভোটারদের দল ত্যাগ করায় কার্যত বলা যেতে পারে ৫৪নং কদমতলা কেন্দ্রে কংগ্রেস ডুমুরের ফল হয়ে গেছে৷ আগেই দলত্যাগ করে  হাজার হাজার সমর্থক  তৃণমূল ও বিজেপিতে যোগ দিয়েছে৷ তাতেই কোমড় ভেঙ্গে  পড়ে যায় কংগ্রেসের৷ তার মধ্যে দেড় সহস্রাধিক সমর্থক নিয়ে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top