News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীভাঙন রোধের কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের বোল্ডার তৈরিতে ক্ষোভ এলাকাবাসীর
Image

নদীভাঙন রোধের কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের বোল্ডার তৈরিতে ক্ষোভ এলাকাবাসীর

নদীভাঙন রোধের কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের বোল্ডার তৈরিতে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ১৯ ডিসেম্বর: নদীভাঙন রোধের নামে সরকারি অর্থের অপচয় ও চরম অনিয়মের অভিযোগ উঠল গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুড়িমা নদীর পাড় ভাঙন রোধের জন্য ইট, সিমেন্ট ও বালির সংমিশ্রণে বোল্ডার তৈরির কাজ চলছে। তবে কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা দফতরের কর্মীর বক্তব্যেই স্পষ্ট হয়ে উঠছে বলে অভিযোগ।

জানা গেছে, নদীভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এক ঠিকাদারকে কাজের বরাত দিয়েছে। কাজের গুণমান যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দফতরের একজন কর্মচারীকেও নিয়োগ করা হয়েছে। কিন্তু অভিযোগ, সেই দফতরের কর্মীর চোখের সামনেই দিনের আলোয় চলছে অনিয়ম। ইট ও সিমেন্ট ব্যবহার না করে প্রায় শুধুমাত্র বালু দিয়েই বোল্ডার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ঠিকাদার সরকারি টাকা হাতানোর চেষ্টা করছে বলে দাবি স্থানীয়দের।

এই অনিয়মের ছবি ও দৃশ্য প্রত্যক্ষ করা গেছে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের বুড়িমা নদীর তীরে। অভিযোগ অনুযায়ী, ঠিকাদার নিজের পকেট ভারী করতে অত্যন্ত নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন, আর দফতরের কর্মী কার্যত অসহায় দর্শকের ভূমিকা পালন করছেন। এ বিষয়ে দফতরের ওই কর্মচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর কথা কেউ শুনছে না। প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ না করেই ঠিকাদার নিজের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, আগরতলা থেকে বরাতপ্রাপ্ত এক ঠিকাদার এই কাজ পরিচালনা করছেন। তিনি প্রায়শই প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে এলাকাবাসীদের মুখ বন্ধ করার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এই নিম্নমানের কাজের ফলে যেকোনো সময় বুড়িমা নদীর ভাঙনে আশপাশের এলাকা, মানুষের বসতবাড়ি ও সম্পত্তি নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করা এবং পুরো বিষয়টির উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে।

Releated Posts

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026

টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top