News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২ জানুয়ারি থেকে শুরু ৩৪তম আগরতলা বইমেলা, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত
Image

আগামী ২ জানুয়ারি থেকে শুরু ৩৪তম আগরতলা বইমেলা, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১৮ ডিসেম্বর : আগামী ২ জানুয়ারি থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৩৪তম আগরতলা বইমেলা। এই উপলক্ষে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে স্টিয়ারিং কমিটির একটি বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বইমেলার সামগ্রিক প্রস্তুতি, আয়োজনের অগ্রগতি এবং সম্ভাব্য নতুন সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্টেট কালচারাল ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান সবুজ চক্রবর্তী, সংশ্লিষ্ট দপ্তরের ডিরেক্টর ও আধিকারিকরা, বিভিন্ন সাব-কমিটির কনভেনার এবং একাধিক দপ্তরের প্রতিনিধিরা।

বৈঠকে মূলত বইমেলার প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দর্শক ও প্রকাশকদের সুবিধার্থে কী কী পরিবর্তন বা নতুন পরিকল্পনা যুক্ত করা যেতে পারে, সে বিষয়েও মতবিনিময় হয়। মেলার সময়সূচি নিয়েও আলোচনা হয়। প্রকাশক ও বই বিক্রেতাদের পক্ষ থেকে সময়সূচি কিছুটা এগিয়ে আনার প্রস্তাব এলেও, আপাতত দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চালু রাখার সিদ্ধান্তেই গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের জানান, আজকের আলোচনায় আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। বইমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে এই মেলার সঙ্গে যুক্ত, তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতেই কাজ এগিয়ে চলছে। প্রয়োজনে পরবর্তী সময়ে আবার সাব-কমিটি বা স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হবে।

তিনি আরও জানান, বাইরের রাজ্য থেকে খ্যাতনামা সাহিত্যিক ও শিল্পীদের আমন্ত্রণ জানানোর প্রস্তাব উঠেছে। যেহেতু বিষয়টি সরকারি স্তরের, তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে থিম প্যাভিলিয়ন, মণ্ডপসজ্জা, অফিসারদের নামফলক এবং সামগ্রিক নকশা নিয়েও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মেয়রের কথায়, আগরতলা বইমেলা রাজ্যের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আয়োজন। প্রতিবছরই এই মেলায় নতুনত্ব থাকে। বই কেনাবেচার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিসম্মেলন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড বইমেলাকে আরও আকর্ষণীয় করে তোলে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top