News Flash

  • Home
  • Uncategorized
  • জামতৈল বাড়ি এডিসি ভিলেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করলেন শিক্ষামন্ত্রী

জামতৈল বাড়ি এডিসি ভিলেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ জানুয়ারী৷৷ জামতৈল বাড়ি এডিসি ভিলেজের সমরুছড়া এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৯০টি

বৃহস্পতিবার জামতৈল বাড়ি এডিসি ভিলেজের সমরুছড়া এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার জামতৈল বাড়ি এডিসি ভিলেজের সমরুছড়া এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ ছবি নিজস্ব৷

পরিবার৷ এর মধ্যে গৃহহীন ২২টি পরিবার সমরুছড়া সুকলে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন৷ আজ এলাকার জনপ্রতিনিধি তথা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী শিবির পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের দুর্দশার খোজখবর নেন৷ একাংশ মাটি ও বাঁশ টিনের ঘর ভূমিশয্যা নিয়েছে৷ একাংশ ঘরে ফাটল দেখা দিয়েছে৷ গত ২ দিন ধরে ২২টি পরিবারের ৮০ জন উপজাতি নাগরিক শিবিরে অব্যবস্থার মধ্যে কাটাতে বাধ্য হচ্ছেন৷ মহকুমা প্রশাসন থেকে বুধবার ১৫০ টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে৷
আজ শিবির ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে মন্ত্রীর সাথে ছিলেন জেলা শাসক প্রমথ রঞ্জন ভট্টাচার্য, মহকুমা ম্যাজিষ্ট্রেট সুব্রত চৌধুরী, বিডিও প্রদীপ দেববর্মা৷ মন্ত্রী ক্ষতিগ্রস্থ কয়েকটি বাড়ি ও ঘুরে দেখেন৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি এলাকা পরিদর্শনে গিয়েছেন৷ ক্ষয়ক্ষতি নিরূপনের পর প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তপন চক্রবর্তী৷ আজ বিজেপির এক প্রতিনিধি দল সমরুছড়া এলাকা পরিদর্শন করেন৷ প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন পুর কাউন্সিলার নীতিশ দে৷
এদিকে, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর উপস্থিতিতে আজ পঞ্চায়েত সমিতির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মধুময় মালাকার৷ সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল, পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যা, ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধানগণ ও ভিলেজের চেয়ারম্যানগণ, ঊনকোটি জেলা শাসক প্রথম রঞ্জন ভট্টাচার্য, এস ডি এম সুব্রত চৌধুরী, চন্ডীপুরের বি ডি ও প্রদীপ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ৷
সভায় জানানো হয় চন্ডীপুর ব্লকের সমরুছড়ার ৯০টি পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সভায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত ও ভিলেজগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণে প্রধান, চেয়ারম্যান এবং পঞ্চায়েত ও ভিলেজের সচিব সহ সংশ্লিষ্ট তহশীলদারকে নিয়ে কমিটি করে দেওয়া হয়েছে৷ এই কমিটিকে অতিদ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে৷ রিপোর্টের উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে৷ সভায় শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চায়েতস্তর থেকে বিভিন্নস্তরে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণপ্রাপ্ত যেসব কর্মী ও আধিকারিক রয়েছেন, তাঁদের আগামীদিনে এ বিষয়ে আরো বেশী সতর্ক ও সক্রিয় থাকতে হবে৷ এদিনের সভায় বিগত বন্যায় চন্ডীপুর ব্লকে কৃষি ও হর্টিকালচার দপ্তরের কর্মকর্তাগণ ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেণ৷ কৃষি দপ্তর থেকে জানানো হয়, ব্লকে মোট ৯১৩টি কৃষক পরিবার ও ২৫২ হেক্টর এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হর্টিকালচার দপ্তর থেকে বলা হয় ব্লকে ৭৯টি কৃষক পরিবার ও ১১৮০ হেক্টর এলাকার সব্জি ক্ষতিগ্রস্ত হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top