News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীতের আগমনের সঙ্গে সঙ্গেই খোয়াই নদীর তীরবর্তী এলাকায় শীতকালীন সবজির সম্ভার পরিলক্ষিত
Image

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই খোয়াই নদীর তীরবর্তী এলাকায় শীতকালীন সবজির সম্ভার পরিলক্ষিত

কল্যানপুর, ১৪ ডিসেম্বর: শীতের আগমনের সঙ্গে সঙ্গেই সবুজে মোড়া মাঠ যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে কল্যাণপুরে। কৃষি নির্ভর তেলিয়ামুড়া মহকুমার এই অঞ্চলে ইতিমধ্যেই জমি জুড়ে ফুলে উঠেছে শীতকালীন সবজির অন্যতম প্রতিনিধি — ফুলকপি। খোয়াই নদী সংলগ্ন কুচপাড়া এবং পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা এখন ব্যস্ত তাদের চাষের ফল তোলার কাজে। চাষিদের মতে, বছরের শুরুতে অতিবৃষ্টির কারণে কিছুটা ক্ষতির মুখে পড়তে হলেও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। বাজারেও ফলনের দাম আশানুরূপ। এখন পাইকারি দরে ফুলকপি বিক্রি হচ্ছে প্রায় ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি।

কৃষকরা বলছেন, এই দাম যদি কিছুদিন স্থিতিশীল থাকে, তবে পরিশ্রমের যথাযথ মূল্য তাঁরা পেয়ে যাবেন। স্থানীয় কৃষক বিমল দেবনাথ বলেন, “প্রথম দিকে অতিবৃষ্টিতে অনেক চারাগাছ নষ্ট হয়েছিল, কিন্তু এবার আবহাওয়া ঠিক থাকায় ফলন ভালো হচ্ছে। বাজারেও দাম ভালো পাওয়া যাচ্ছে, তাই মনটা খুশি।” কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, খোয়াই নদীর তীরবর্তী জমির পলিমাটি ফুলকপিসহ শীতকালীন সবজির জন্য বিশেষভাবে উপযোগী।

বর্ষার শেষে এই জমিগুলিতে উৎপাদিত ফসল রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় আগে বাজারে আসে। এটাই কল্যাণপুরের কৃষির অন্যতম বৈশিষ্ট্য। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, মৌসুমের শুরুতে বাজারে ফুলকপির যোগান সীমিত থাকায় দাম কিছুটা বেশি, তবে কয়েক সপ্তাহের মধ্যেই সরবরাহ বৃদ্ধি পেলে দামও কমে আসবে। সবমিলিয়ে শীতের শুরুতেই কল্যাণপুরের কৃষকদের মাঠে ফুলকপি চাষ যেন নতুন সম্ভাবনার বার্তা বয়ে এনেছে — প্রকৃতির অনুকূলে পরিশ্রমের এই সবুজ জয়গান আজ কৃষকদের মুখে ফুটিয়ে তুলেছে তৃপ্তির হাসি।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top