News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মথা নেতার গাড়ি জেলা সভাধিপতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন সভাধিপতি
Image

মথা নেতার গাড়ি জেলা সভাধিপতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন সভাধিপতি

আগরতলা, ১৩ ডিসেম্বর : বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন পদ্মা নগর এলাকায় ঘটে গেল এক বড় ধরনের দুর্ঘটনার ঘটনা। তিপরা মথা দলের নেতা মতিলাল দেববর্মার বিলাসবহুল গাড়ি এবং সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্তের সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল।

জেলা পরিষদের সভাধিপতির গাড়িচালক পার্থ দত্ত জানিয়েছেন, মেলা ঘর থেকে একটি কর্মসূচি শেষ করে জেলা সভাধিপতিকে নিয়ে বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসে মিটিংয়ে আসার সময় পদ্মা নগর এলাকায় বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন রাস্তায় একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়ির মুখোমুখি চলে আসে। তিনি জানান, মুহূর্তের বিচক্ষণতায় গাড়ি ঘুরিয়ে দুইটি ইলেকট্রিক খুঁটির মধ্য দিয়ে জঙ্গলের ড্রেনে নিয়ে যান। তাঁর বুদ্ধিমত্তার কারণে জেলা সভাধিপতি, নিরাপত্তারক্ষী এবং তিনি নিজে প্রাণে বেঁচে যান।

চালক আরও জানান, যদি আমি গাড়িটি ঘুরিয়ে জঙ্গলে না নিতাম, তাহলে আমাদের সবাই এবং বিপরীত দিকের গাড়ির চালকও হয়তো প্রাণ হারাত। আমরা বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

ঘটনার পর জেলা সভাধিপতি ও নিরাপত্তারক্ষীরা বিশ্রামগঞ্জ থানায় পৌঁছে থানাকে বিষয়টি অবগত করেছেন। এই দুর্ঘটনা গোটা বিশ্রামগঞ্জ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে এত বড় দুর্ঘটনার পরেও জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসের মিটিংয়ে যোগদান করেছেন।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top