News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনজ সম্পদ উদ্ধার অভিযানে পুলিশের সামনেই রেঞ্জ অফিসারকে প্রাণে মারার চেষ্টা, উত্তেজনা
Image

বনজ সম্পদ উদ্ধার অভিযানে পুলিশের সামনেই রেঞ্জ অফিসারকে প্রাণে মারার চেষ্টা, উত্তেজনা

আগরতলা, ১২ ডিসেম্বর: বনজ সম্পদ উদ্ধার অভিযানে পুলিশের সামনেই রেঞ্জ অফিসারকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাগবাসা বিধানসভা কেন্দ্রের পশ্চিম ইচাই লালছড়া ২ নম্বর ওয়ার্ড।

বনজ সম্পদ ধ্বংসের অভিযোগে পরিচালিত যৌথ অভিযানে বনকর্মীদের উপর প্রাণনাশের চেষ্টা চালায় কুখ্যাত কাঠ মাফিয়া আব্দুল ছমেদ। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী গ্রেফতারের নির্দেশ থাকা সত্ত্বেও দাঁড়িয়ে সবকিছু দেখেও কোনো পদক্ষেপ নেননি।

শুক্রবার উত্তর জেলা বনদপ্তর, পুলিশ এবং ৯৭ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ উদ্যোগে গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম ইচাই লালছড়ায় আব্দুল ছমেদের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে হানা দিয়েই বনকর্মীরা বিপাকে পড়েন। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মাফিয়া ও তার সহযোগীরা। রেঞ্জ অফিসারসহ অন্যান্য কর্মীদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়।

ঘটনার জেরে বনদপ্তরের কর্মীরা অতিরিক্ত বাহিনীর জন্যে তৎক্ষণাৎ বিএসএফ ও পুলিশকে খবর দেন। পরে বিপুল সংখ্যক পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত হয়ে অভিযান জোরদার করলে বাড়ির একাধিক ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ চেরাই সেগুন কাঠ, কাঠের তৈরি নানা সামগ্রী এবং বনজ সম্পদ। এদিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্য চলতে থাকে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, আব্দুল ছমেদ দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি কাঠ ব্যবসা চালিয়ে আসছে। তবুও প্রশাসন তাকে ধরতে ব্যর্থ। আজকের ঘটনায় রেঞ্জ অফিসারের উপর হামলার ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুসছে এলাকাবাসীরা। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হবে।

Releated Posts

আগরতলায় ৩ ও ৪ সেপ্টেম্বর ইসকনের জন্মাষ্টমী মহোৎসব

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

দুর্ঘটনা রুখতে উদয়পুরে কড়া ট্রাফিক নজরদারি, জরিমানা ২ অভিভাবককে

আগরতলা, ২ সেপ্টেম্বর: মন্দিরনগরী উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ ও ট্রাফিক…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top