News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ যোজনায় ১৭ কোটি টাকা বরাদ্দ
Image

উত্তর জেলায় মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ যোজনায় ১৭ কোটি টাকা বরাদ্দ

আগরতলা, ১২ ডিসেম্বর: স্বনির্ভর ভারত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে উত্তর জেলার প্রাণিসম্পদ দপ্তর। সেই লক্ষ্যকে সামনে রেখে বাগবাসা ইচাই লালছড়া কমিউনিটি হলে শুক্রবার আয়োজিত হয় জেলাভিত্তিক বিভিন্ন উপভোক্তার মধ্যে উপকরণ বিতরণ কর্মসূচি।

এই কর্মসূচিতে মোট ১২ টি উপকরণ—ছাগল, হাঁস, মুরগি, শুকরসহ বিভিন্ন উপকরণ—উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী প্রাণী বিকাশ যোজনার আওতায় উত্তর জেলায় মোট ৪৩৭৯ জন উপভোক্তাকে এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. লালনুংথাঙ্গা রোয়টে জানান, শুধুমাত্র উত্তর ত্রিপুরা জেলার জন্য ২০২৫–২৬ অর্থবছরে মোট ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ডিভিডি স্কিমের মাধ্যমেও উপভোক্তাদের কাছে এই যোজনার সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

দুপুরে ইচাই লালছড়া কমিউনিটি হলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন কদমতলা–যুবরাজনগর–কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, বিকাশ নাথ এবং জেলার প্রাণিসম্পদ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

আধিকারিকদের মতে, এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং পশুপালন নির্ভর পরিবারগুলির আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Releated Posts

আগরতলায় ৩ ও ৪ সেপ্টেম্বর ইসকনের জন্মাষ্টমী মহোৎসব

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

দুর্ঘটনা রুখতে উদয়পুরে কড়া ট্রাফিক নজরদারি, জরিমানা ২ অভিভাবককে

আগরতলা, ২ সেপ্টেম্বর: মন্দিরনগরী উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ ও ট্রাফিক…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top