News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপ্লব কুমার দেব’র বিরুদ্ধে মানহানির মামলা সিপিআইএম-র
Image

বিপ্লব কুমার দেব’র বিরুদ্ধে মানহানির মামলা সিপিআইএম-র

আগরতলা, ১১ ডিসেম্বর: মাতাবাড়ি মন্দির নিয়ে সিপিআইএমের বিরুদ্ধে ‘মিথ্যা ও অপমানজনক’ মন্তব্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল সিপিআইএম। দলের পলিটব্যুরো সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমটাই জানিয়েছেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন, চলতি বছরে গান্ধীগ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানে সাংসদ বিপ্লব দেব দাবি করেন যে সিপিআইএম সরকার থাকাকালীন মাতাবাড়ি মন্দিরের দানবাক্স থেকে চুরি করা হত এবং পরে নকল জিনিস ভরে দেওয়া হত। এই মন্তব্যকে অসত্য, ভিত্তিহীন এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতকারী বলে দাবি করেন তিনি।

বিরোধী দলনেতার বক্তব্য, সাংসদ বিপ্লব দেবের মন্তব্যের পরই সিপিআইএম-এর পক্ষ থেকে ব্যাখ্যা চেয়ে বিবৃতি জারি করা হয়েছিল। এরপর আইনানুগভাবে উকিল নোটিশও পাঠানো হয়। কিন্তু সাংসদ কোনও জবাব না দেওয়ায় এবার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দল।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, ইচ্ছে করেই সিপিআইএমের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করেছেন বিপ্লব দেব। ধর্মীয় স্থানের নামে এমন অপপ্রচার কোনওভাবে বরদাস্ত করা যায় না।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top