News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামগ্রেসের বিরুদ্ধে ধর্মনগরে যুব মোর্চার হুঙ্কার
Image

বামগ্রেসের বিরুদ্ধে ধর্মনগরে যুব মোর্চার হুঙ্কার

ধর্মনগর, ৮ ডিসেম্বর : ধর্মনগরে উত্তরা ত্রিপুরা জেলার বিজেপি যুব মোর্চার উদ্যোগে ‘যুব শক্তি শঙ্খনাদ র‍্যালি’ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। বিবিআই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান পথ পরিক্রমা করে পুনরায় বিবিআই মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলার ছয়টি মণ্ডলের যুব মোর্চা অংশগ্রহণ করে। জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ বিভিন্ন মণ্ডলের বিপুল সংখ্যক কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখতে গিয়ে জয়জিৎ শর্মা দাবি করেন, দেশজুড়ে নির্বাচনে বিজেপির বিজয় অব্যাহত রয়েছে এবং ত্রিপুরাও তার ব্যতিক্রম হবে না। বিরোধী সিপিআই(এম) এবং কংগ্রেসের কোনও কার্যকর ইস্যু নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আসন্ন এডিসি, পুর পরিষদ এবং ২০২৮ সালের বিধানসভা—এই তিন নির্বাচনী ক্ষেত্রেই বিরোধীরা “খাতা খুলতে পারবে না”, বরং তাদেরকে ‘সারফেক্সেল দিয়ে মুছে দেওয়া হবে’, আজকের র‍্যালি সেই বার্তারই পরিচয়।

র‍্যালি জুড়ে যুবকদের উচ্ছ্বাস রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top