News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিল্প সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রবীণ নাগরিক এবং পেনশনারদের সঙ্গে রাজ্যপালের বৈঠক অনুষ্ঠিত
Image

শিল্প সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রবীণ নাগরিক এবং পেনশনারদের সঙ্গে রাজ্যপালের বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৫ ডিসেম্বর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ লোক ভবনে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, দি ত্রিপুরা চেম্বার অফ কমার্স, দি ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স, দি ত্রিপুরা ট্রেডার্স অ্যাসোসিয়েশন, দি অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, দি ত্রিপুরা ইনডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন, দি ত্রিপুরা ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন, দি ত্রিপুরা হোলসেইল গ্রোসারি অ্যাসোসিয়েশন, দি ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন এবং দি এলপিজি ট্রেডার্স অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন শিল্প সংস্থা ও ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

বৈঠকে রাজ্যপাল স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রির বিষয়ে উদ্যোগ নিতে পরামর্শ দেন। রাজ্যে উৎপাদিত পণ্য বহিরাজ্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া এবং পেট্রোল, ডিজেলের সন্তোষজনক মজুত গড়ে তুলতে তিনি প্রতিনিধিদের পরামর্শ দেন। আজ সন্ধ্যায় রাজ্যপাল লোক ভবনে প্রবীণ নাগরিক এবং পেনশনারদের প্রতিনিধি দলের সঙ্গে মিলিত হন এবং তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top