News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে শুরু হলো একতা পদযাত্রা, উদ্বোধন করলেন বিধায়ক সুশান্ত দেব
Image

বিশালগড়ে শুরু হলো একতা পদযাত্রা, উদ্বোধন করলেন বিধায়ক সুশান্ত দেব

আগরতলা, ৪ ডিসেম্বর: বিশালগড় বাইদ্যাদিঘী স্কুল মাঠ সংলগ্ন কালীমন্দির প্রাঙ্গণ থেকে আজ শুরু হলো একতা পদযাত্রা। আগামী ছয় দিন ধরে এই পদযাত্রা বিশালগড় বিধানসভার বিভিন্ন অঞ্চল ও প্রতিটি বুথ পরিক্রমা করবে। পদযাত্রার উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব জানান, ঐক্যবদ্ধ বিশালগড়, উন্নত বিশালগড়—এই লক্ষ্যকে সামনে রেখেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, পদযাত্রা শেষে একটি বৃহৎ জনসভার মাধ্যমে এই কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে।

বিধায়কের দাবি, বিশালগড়ের জনগণের উন্নয়ন, শাসকদলের অবস্থান শক্তিশালী করা এবং একটি আরও শক্তিশালী বিশালগড় গড়ে তোলাই এই অভিযানের মূল উদ্দেশ্য। পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top