News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমবারের মতো রাজ্যের ভূগর্ভে কম্পনের উৎপত্তি, বহু বসত ঘর তছনছ, সেতু, সড়কে ফাটল, আতঙ্কে নিহত এক, আহত ছয় জন, কাঁপুনিতে চিন্তা আরও বাড়ল ত্রিপুরার
Image

প্রথমবারের মতো রাজ্যের ভূগর্ভে কম্পনের উৎপত্তি, বহু বসত ঘর তছনছ, সেতু, সড়কে ফাটল, আতঙ্কে নিহত এক, আহত ছয় জন, কাঁপুনিতে চিন্তা আরও বাড়ল ত্রিপুরার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ অল্পেতে ভয়াবহ দূর্যোগের হাত থেকে রক্ষা পেল ত্রিপুরা৷ মঙ্গলবার দুপুর ২টা ৩৯

মঙ্গলবার ভূমিকম্পে আগরতলা হাওড়া ব্রীজে ফাটল ধরে যায়৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার ভূমিকম্পে আগরতলা হাওড়া ব্রীজে ফাটল ধরে যায়৷ ছবি নিজস্ব৷

মিনিটে কেঁপে উঠে রাজ্য৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭৷ আনুমানিক ১৩ থেকে ১৪ সেকেন্ড স্থায়িত্ব ছিল ভূমিকম্পের৷ তবে, সবচেয়ে চিন্তার বিষয় হল এদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজ্যের ধলাই জেলায়৷ ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোন ভূমিকম্পের উৎসস্থল রাজ্যের একটি অংশের ভূগর্ভ৷ বিমানবন্দরস্থিত আবহাওয়া বিভাগ জানিয়েছে, ধলাই জেলার কমলপুর-কুমারঘাট সড়কে কালাঝাড়ি এলাকায় ভূমিকম্পের উৎপত্তি৷ ভূপৃষ্ট থেকে ২৮ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে৷ এর আগে ১৯৫০ সালে রাজ্যে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৮.৬৷ যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ তীব্রতার ভূমিকম্প ছিল৷ এরপর থেকে রাজ্যে যতবার ভূমিকম্প হয়েছে, সবগুলিকে পিছনে ফেলে দিয়ে আজকের কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি৷ ভূতত্ববিদদের মতে, ভারত এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে সংঘর্ষের কারণেই এই ভূকম্পনের সৃষ্টি৷ ক্রমাগত ভারত ও ইউরেশিয়া প্লেইট কাছাকাছি চলে আসার পরিনামে এই এলাকা ভূমিকম্প প্রবণ জোন হিসেবে বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে৷ এই প্লেইটগুলি ক্রমাগত কাছে চলে আসা আগামীদিনে রাজ্যের চিন্তা আরও বাড়াল বলেই মনে করছেন ভূতত্ববিদরা৷
এই ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে মায়াছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা কমলিনি কান্দা(৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এছাড়াও রূপক দেব (৪৫) ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছে৷ তাঁকে স্থানীয় আর জি এম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ এদিনের ভূমিকম্পের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন৷ তাদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এদিকে, বহু বাড়িঘর ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সরকারী মতে, ধলাই জেলায় ৫টি মাটির ঘর আংশিক ভেঙ্গে গেছে৷ কমলপুর এবং সালেমা থানায় ফাঁটল দেখা দিয়েছে৷ সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয়েছে ঊনকোটি জেলায়৷ সরকারী হিসেব অনুসারে, কুমারঘাট মহকুমার পেচারথলে ২৪টি মাটির ঘর আংশিক এবং ৫টি মাটির ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সেখানে অবশ্য হতাহতের কোন খবর নেই৷ ভূমিকম্পে ধস পড়েছে আসাম-আগরতলা জাতীয় সড়কেও৷ লংতরাই পাহাড়ের ছামনু থেকে ৫ কিলোমিটার দূরত্বে এদিন ভূমিকম্পের পর ধস নামে৷ অবশ্য, মহকুমা প্রশাসন এবং টিএসআর মিলে কিছুক্ষণের মধ্যে সড়ক পরিস্কার করে ফেলে৷
জানা গেছে, এদিন ভূমিকম্পের সময় ঘর থেকে দৌড়ে বাইরে যাওয়ার সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন মাছমারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা কমলিনি কান্দা (৪০)৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ অন্য আরেকটি ঘটনায়, এদিন কৈলাসহরের বিমল সিন্হা কমপ্লেক্সে বসবাসকারী রূপক দেব(৪৫)ও ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পড়ায় হৃদরোগে আক্রান্ত হন৷ তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় আরজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক৷ এদিকে, মাথায় বাঁশ পড়ে কৈলাসহরের দারচৈ গ্রামের বাসিন্দা ডিয়া ডার্লং(৩৮) গুরুতর আহত হয়েছে৷ পশ্চিম জেলার মোহনপুর মহকুমা বউলিয়া কৃষ্ণ মন্দির এলাকায় মাটির দেওয়াল খসে পড়ে রত্না গোপ(৩০) এবং তার স্বামী বিষ্ণু গোপ(৩২) আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷

মঙ্গলবার ভূমিকম্পে ধলাই জেলার কমলপুরে একটি বসতঘরের মাটির দেওয়াল খসে পড়ে৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার ভূমিকম্পে ধলাই জেলার কমলপুরে একটি বসতঘরের মাটির দেওয়াল খসে পড়ে৷ নিজস্ব ছবি৷

ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷ রাজধানী আগরতলায় জহর ব্রীজে ফাটল দেখা দিয়েছে৷ এছাড়াও রাজ্য সচিবালয়ের কয়েকটি অংশে ফাটল দেখা দিয়েছে৷ সরকারী মতে, ধলাই জেলার কমলপুর মহকুমার দূর্গা চৌমুহনী ব্লকে ৪টি এবং সালেমা ব্লকে ১টি মাটির ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ কমলপুর এবং সালেমা থানায় ফাটল দেখা দিয়েছে৷ এছাড়া ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পেচারথলে উত্তর মাছমারা, রামগুনা পাড়া, দক্ষিণ মাছামারা এবং উত্তর ধনিছড়ায় ৫টি মাটির ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ২৪টি মাটির ঘর৷ মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, জেলাশাসকদের বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমান কত জানানোর জন্য৷ ক্ষতিগ্রস্থ পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হবে৷ বেসরকারী হিসেব অনুসারে ধলাই জেলাতেই শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ এছাড়াও, প্রায় ৮ জন সামান্য আহত হয়েছেন বলেও সূত্রের দাবি৷ তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ কমলপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং আমবাসাস্থিত আইসিআইসিআই ব্যাঙ্কেও ফাটল দেখা দিয়েছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷
এদিকে, ভূমিকম্পের সময় উমাকান্ত সুকলে ছাত্ররা দৌড়ে বেরুতে গিয়ে দুই ছাত্র আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে তাদের বাবা-মা’কে খবর দেওয়া হলে তারা ঐ দুই ছাত্রকে বাড়ি নিয়ে যান৷ জানা গেছে, দুই ছাত্রই এখন সুস্থ আছে৷ ধলাই জেলায় এক ব্যাক্তির ঘর ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে৷ এলাকাবাসী সূত্রে খবর, ধলাই জেলার আমবাসা মহকুমার কুলাই’র বাসুদেব পাড়ায় ছাতুই মগের বাড়ি ভূমিকম্পে ভেঙ্গে গেছে৷ ভূমিকম্পের সময় ঘরের ভেতর কেউ ছিলেন না, তাই কারোর কোন ক্ষতি হয়নি৷
ঘুরে ফিরে প্রতিবছরই কোন না কোন সময়ে রাজ্যে ভূমিকম্প হচ্ছে৷ দেশের মধ্যে ভূমিকম্প প্রবণ সর্বাধিক ঝঁুকিপূর্ণ রাজ্য হিসেবে চিহ্ণিত ত্রিপুরা৷ আজকের ঘটনা রাজ্যের জন্য চিন্তা আরও বাড়িয়েছে৷ আবহাওয়াবিদদের মতে, এদিনের ভূমিকম্পের স্থায়িত্ব আরো কিছুক্ষণ হলে ভয়াবহ দূর্যোগ নেমে আসত রাজ্যে৷ উৎপত্তিস্থল যেহেতু এরাজ্যেই সেক্ষেত্রে প্রভাব স্বাভাবিকভাবেই বেশি অনুভূত হয়েছে৷ ফলে, আজকের ভূমিকম্প আগামীদিনের জন্য রাজ্যবাসীর চিন্তা বাড়াল৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top