News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য সুসংহত, সব ঋতুর উপযোগী মাল্টিমডেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন: মুখ্যমন্ত্রী
Image

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য সুসংহত, সব ঋতুর উপযোগী মাল্টিমডেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর:
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে লজিস্টিক্স ব্যয়, পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক আজ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি এই বৈঠকে কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের মন্ত্রী ছাড়াও মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা, অরুণাচল প্রদেশের মুখ্যসচিব, সিকিমের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব সহ ডোনার মন্ত্রক এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আধিকারিকগণ উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন। ত্রিপুরা ইনস্টিটিশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, পরিকল্পনা দপ্তরের সচিব এল টি ডার্লং, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ড. দীপক কুমার সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজাগুলির উন্নয়নের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও উচ্চ লজিস্টিক্স ব্যয়, যোগাযোগ সমস্যা এবং পরিকাঠামোগত ঘাটতি এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে একটি সমন্বিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অধীনে একত্রিত করে, যাতে এই সমস্ত প্রতিবন্ধকতাগুলিকে পদ্ধতিগতভাবে মোকাবিলা করা যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী এই উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের প্রথম সভার আলোচনাকালে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির তরফ থেকে উত্থাপিত সমস্যাসমূহ এবং এর প্রেক্ষিতে প্রস্তাবিত প্রয়োজনীয় পদক্ষেপসমূহ সচিত্র প্রতিবেদনের মাধ্যমে বিশদভাবে উল্লেখ করেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য সুসংহত, সব ঋতু উপযোগী মাল্টিমডেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমন্বয় একান্ত প্রয়োজন। পাহাড়ি ভূখন্ড ও জলবায়ুগত বিপর্যয়, শিলিগুড়ি করিডোরের উপর অধিক নির্ভরতা, প্রান্তিক এলাকায় (last mile) সড়ক ও রেল সংযোগের ঘাটতি, কম সংখ্যক বিমান চলাচল, সীমিত পন্য পরিবহণ, পাহাড়ি রাজ্যগুলির ছোট রানওয়ে, অব্যবহৃত জলপথ, ফরেস্ট ক্লিয়ারেন্স ও জমির প্রাপ্যতা সংক্রান্ত ইত্যাদি এই অঞ্চলের রাজ্যগুলির অন্যতম প্রধান সমস্যা। এই প্রেক্ষাপটে সড়ক, রেল, বিমান, জলপথ ও ডিজিটাল পরিকাঠামোর সমন্বিত উন্নয়নের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজাগুলিতে বিনিয়োগের প্রসার ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ মডেলকে আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরী। মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, আজ টাস্ক ফোর্সের বৈঠকে আলোচিত মতামতগুলি ২০৪৭ সালের মধ্যে বিকশিত পূর্বোত্তর গঠনের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নির্ধারনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বৈঠকে আলোচনায় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের রাজাগুলির জন্য মেক্রো গ্রেড, কমন ট্রেড করিডোর, পাওয়ার ট্রান্সমিশন করিডোর গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার উপরও গুরুত্ব-আরোপ করেন।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top