News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নথি থাকা সত্ত্বেও জব্দ কাঠ, বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দোকান মালিকের
Image

নথি থাকা সত্ত্বেও জব্দ কাঠ, বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দোকান মালিকের

আগরতলা, ১ ডিসেম্বর : বন দপ্তরের আচরণকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশালগড়ে। নারীমঙ্গল সংলগ্ন নিউ সরকার ফার্নিচার দোকানে আচমকা হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা। দোকান মালিকের দাবি, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দেখানো হলেও দপ্তরের কর্তারা দোকান থেকে কাঠের তৈরি সব সামগ্রী জব্দ করে নিয়ে যান।

দোকানের মালিক নিতাই সরকার অভিযোগ করেন,আমার কাছে সব কাগজপত্র ছিল। তা দেখানোর পরও কোনো কথা না শুনে তারা দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকার কাঠের জিনিস তুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, এইভাবে কোনো নোটিশ বা লিখিত তথ্য না দিয়েই মালপত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ অন্যায়।

স্থানীয় ব্যবসায়ী মহলেও ক্ষোভ ছড়িয়েছে। তাদের অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও বন দপ্তরের এই ধরনের অভিযান ব্যবসায়ীদের আতঙ্কিত করছে এবং স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে।

এদিকে বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top