News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে অবৈধ ড্রাগসের রাঘববোয়াল আটক, পুলিশের বড় সাফল্য
Image

খোয়াইয়ে অবৈধ ড্রাগসের রাঘববোয়াল আটক, পুলিশের বড় সাফল্য

খোয়াই, ২৯ নভেম্বর : অবৈধ নেশা ব্যবসার বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। আজ দুপুর প্রায় ১টা নাগাদ দুর্গানগর হীরক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত ড্রাগস কারবারি পার্থ দে। তার ভাড়াটিয়া বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও এসপি ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অবাক করার বিষয়, কয়েকদিন আগেই একই ড্রাগস ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পার্থ দেকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। কিন্তু জেল থেকে বেরিয়ে সে পুনরায় বাড়িতেই অবৈধ ড্রাগসের কারবার জাকিয়ে বসে—এমনটাই পুলিশের প্রাথমিক ধারণা।

পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই অঞ্চলের সরলমতি যুবকদের লক্ষ্য করেই পার্থ দে নানা ধরনের নেশাজাতীয় ট্যাবলেট বিক্রি করত। এভাবে অবৈধ পথে বিপুল অর্থ উপার্জন করলেও, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল তার এই কাজ।

এদিকে, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে দাবি উঠছে, পার্থ দে-র মতো নেশা কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। বিভিন্ন মহল থেকে কঠোর শাস্তি ও কঠোর নজরদারির দাবিও তোলা হয়েছে।

খোয়াই পুলিশ জানিয়েছে, ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top