News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই জেলায় নেশা-বিরোধী অভিযান: দুই গাড়ি থেকে ৫৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার
Image

ধলাই জেলায় নেশা-বিরোধী অভিযান: দুই গাড়ি থেকে ৫৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ২৯ নভেম্বর : ধলাই জেলার গঙ্গানগর থানার নাকা পয়েন্টে শনিবার প্রতিদিনের মতোই তল্লাশি অভিযান চলাকালীন বড় ধরনের মাদক উদ্ধার হয়। পুলিশের নির্দেশ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে টিআর-০১-০৭৫৯ নম্বরের একটি গাড়ি। গন্ডাছড়া থেকে আমবাসার দিকে আসার সময় পুলিশ গাড়িটিকে দাঁড়ানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যায়।

পুলিশের ধাওয়ার পর গাড়িটি পূর্ণজয় পাড়ায় গিয়ে থামে এবং চালক সেখান থেকে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ টিআর-০১-সিএ-০৭৬৩ নম্বরের আরেকটি গাড়িও দেখতে পায়। পরবর্তী তল্লাশিতে দুটি গাড়ি থেকেই বিভিন্ন প্যাকেটে মোড়ানো মোট ৫৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করায় সন্দেহভাজন হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিনের অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। উপস্থিত ছিলেন ওসি গৌতম দেব্বর্মা, ইন্সপেক্টর বাবুল মহাজনসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

দুটি গাড়ি থেকেই বেশ কয়েকটি নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top