News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিসি রোড নির্মাণে দুর্নীতি, উত্তপ্ত গ্রামবাসী
Image

সিসি রোড নির্মাণে দুর্নীতি, উত্তপ্ত গ্রামবাসী

সাব্রুম, ২৯ নভেম্বর: পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের বাবুগ্রাম ০১ নম্বর ওয়ার্ডে সিসি রোড নির্মাণকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, সাতচাঁদ আর.ডি. ব্লকের লেডি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব (চক্রবর্তী) সরকারি বরাদ্দের রড, সিমেন্ট ও পাথর অন্যত্র নিয়ে যাচ্ছেন এবং স্থানীয়দের চোর হিসেবে উপস্থাপন করছেন।

প্রাক্তন প্রধান মিলন দেব জানান, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিজে দুপুরবেলা একটি লাল গাড়িতে রড-সিমেন্ট বোঝাই করে অন্যত্র নিয়ে গেছেন। তিনি অভিযোগ করেছেন, বরাদ্দকৃত সামগ্রী যথাযথভাবে ব্যবহার না করে রোডের নির্মাণ মানও খুবই নিম্নমানের করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, রোডের উচ্চতা ঠিকভাবে বজায় রাখা হয়নি, রডের জালি কম ব্যবহার করা হয়েছে এবং সিসি রোডটি ফাটল ধরেছে।

স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত পরিস্থিতি দেখার আবেদন করেছেন। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন।

গ্রামবাসীরা আশা করছেন, সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং দুর্নীতির দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top