News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফ্রেডারিক এঙ্গেলসের ২০৬তম জন্মবার্ষিকী পালিত সিপিআইএম রাজ্যদপ্তরে
Image

ফ্রেডারিক এঙ্গেলসের ২০৬তম জন্মবার্ষিকী পালিত সিপিআইএম রাজ্যদপ্তরে

আগরতলা, ২৮ নভেম্বর: আজ মহান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ফ্রেডারিক এঙ্গেলসের ২০৬তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। সকালে দলীয় নেতৃত্বগণ এঙ্গেলসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা শংকর প্রসাদ দত্ত। তিনি ফ্রেডারিক এঙ্গেলসের জীবন, দর্শন ও সমাজ পরিবর্তনে তাঁর অবদানের ওপর বিস্তারিত আলোচনা করেন। শংকর প্রসাদ দত্ত বলেন, এঙ্গেলস শ্রমিক শ্রেণির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর ভাবনা ও তত্ত্ব সংগ্রামী মানুষের পথ চলার প্রেরণা হিসেবে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য, শ্রদ্ধা নিবেদন এবং আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হয়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top