News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার মুহুরী নদীর তীরবর্তী বালির নিচ থেকে
Image

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার মুহুরী নদীর তীরবর্তী বালির নিচ থেকে

শান্তিরবাজার, ২৭ নভেম্বর: নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে মুহুরী নদীর তীরে বালির নিচ থেকে। বৃহস্পতিবার আনুমানিক ২ ঘটিকায় বিলোনিয়া থানা থেকে শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিকের নিকট খবর আসে মুহুরী নদীর চরে বালির নিচে এক ব্যক্তির দেহের কিছু অংশ দেখতে পায় স্থানীয় লোকজনেরা। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান বাইখোড়া থানার ওসি, বিলোনিয়া থানার ওসি ও শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দেবর্বমা।

উনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফরেন্সিক টিম ও ডগস্কোয়ার্ডকে সঙ্গে নিয়ে বালির নিচে থেকে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, উদ্ধার হওয়া মৃতব্যক্তি গত ১৬ই নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তারপর তার আজ খোঁজ পাওয়া যায়নি। মৃতব্যক্তির নাম জৈন চন্দ্র উচাই(৬৫)। তিনি রতনপুর এডিসি ভিলেজের শরৎ চন্দ্র উচাই পাড়ার বাসিন্দা। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উঠে আসবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top