News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে বিএসএফের সাফল্য: ৭২ কেজি গাঁজা সহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার
Image

সীমান্তে বিএসএফের সাফল্য: ৭২ কেজি গাঁজা সহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার

আগরতলা, ২৭ নভেম্বর: সীমান্তে চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে বিএসএফ। তারই অংশ হিসেবে বুধবার এক বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপাহিজলা জেলার মধুপুর থানার অধীনস্থ পাথরীদোয়ার বিএসএফ ক্যাম্পের জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাবার বাগানে পরিচালিত ওই তল্লাশি অভিযানে উদ্ধার হয় মোট ৭২ কেজি গাঁজা। বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।

অন্যদিকে, আলাদা একটি অভিযানে ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিভিন্ন বিওপি-র জওয়ানরা প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন ধরনের চোরাচালান সামগ্রী বাজেয়াপ্ত করেন এবং দু’টি গবাদি পশু উদ্ধার করেন।

বিএসএফ জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক এবং বিভিন্ন ধরনের পণ্য চোরাচালান রুখতে তারা নজরদারি আরও জোরদার করেছে। নিয়মিত অভিযান এবং টহলের ফলে পাচারচক্রের ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ফলে তারা বিভিন্ন পাচার বাণিজ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা গ্রহন করা হবে বলে দাবি বিএসএফের।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top