News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্থ অবস্থায় স্কুটি নিয়ে দুর্ঘটনার শিকার দুই যুবক
Image

নেশাগ্রস্থ অবস্থায় স্কুটি নিয়ে দুর্ঘটনার শিকার দুই যুবক

তেলিয়ামুড়া, ২৭ নভেম্বর: রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনার প্রাবল্য যেন ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল তেলিয়ামুড়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় ফের ঘটে গেল আর একটি চাঞ্চল্যকর দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় স্কুটি চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হলেন দুই যুবক। আহতদের নাম রনি ধর ও রাকেশ ধর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জনেই নাকি অকণ্ঠ মদ্যপান করে তেলিয়ামুড়া শহরের দিকে ফিরছিলেন। খাসিয়ামঙ্গল এলাকায় পৌঁছতেই হঠাৎই স্কুটিটি তীব্র গতিতে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে দুই আরোহী ছিটকে পড়েন রাস্তায়।

ধাক্কার শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে তৎক্ষণাৎ খবর দেন তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রনি ধরের অবস্থা গুরুতর বলে দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
এদিকে প্রতিদিনই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, কিন্তু সচেতনতার অভাব যেন কমছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top