News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে বর্তমান সরকার: বিদ্যুৎ মন্ত্রী
Image

স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে বর্তমান সরকার: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৬ নভেম্বর: ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন- এর মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ তিনজন নতুন প্রার্থীর হাতে আজ নিয়োগপত্র তুলে দিলেন বিদ্যুৎমন্ত্রী ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রীর দপ্তরেই এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে নবনিযুক্তদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, আগের সরকার থাকা কালীন চাকরিপ্রার্থীদের রাজনৈতিক সভা-সমাবেশে যোগ দেওয়া বা দলীয় কার্যালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হত চাকরির জন্য কিন্তু আমাদের সরকার আসার পর স্বচ্ছতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে বর্তমান সরকার।

মন্ত্রী স্পষ্টভাবে বলেন আমাদের সরকার গঠনের পর এখন আর কাউকে চাকরির জন্য কারও পিছনে দৌড়াতে হয় না। কঠোর পরিশ্রম ও যোগ্যতাই একমাত্র মানদণ্ড।

নবনিযুক্ত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

সেইসঙ্গে তিনি জানান, সরকার ভবিষ্যতেও যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা আরও শক্তিশালী করবে।

নতুন চাকরিপ্রাপ্তদের অভিভাবকরা সরকারের এই দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেন এবং সন্তানের সাফল্যে খুশি প্রকাশ করেন।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top