News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর রেল স্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার
Image

উদয়পুর রেল স্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ২৫ নভেম্বর: উদয়পুর রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আরকেপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে রেল স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় প্ল্যাটফর্মের এক কোণে পড়ে থাকা সন্দেহজনক মালিকহীন একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে ব্যাগটি খুলে দেখা যায়, বিভিন্ন প্যাকেটে মোড়ানো অবস্থায় গাঁজা রাখা রয়েছে। মোট উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ১৫ কেজি। পুলিশের অনুমান, এর বাজার মূল্য ১ লক্ষ টাকারও বেশি।

ঘটনা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, মালিকহীন ব্যাগটি কার, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top