News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণ কাণ্ডে বাবা–ছেলে গ্রেফতার
Image

নাবালিকা অপহরণ কাণ্ডে বাবা–ছেলে গ্রেফতার

আগরতলা, ২৪ নভেম্বর : সোনামুড়া থানা এলাকায় নাবালিকা অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাবা–ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সোনামুড়া থানা এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নামেই অভিযুক্তদের খোঁজ মিললে, খেদাবাড়ি এলাকার বাসিন্দা রানা দাস এবং তার বাবা সুমন্ত দাসকে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে নাবালিকাকে বাড়ি থেকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে অপহরণসহ প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top