News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে সারাভারত কৃষক সভার ১৯তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
Image

সাব্রুমে সারাভারত কৃষক সভার ১৯তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

সাব্রুম, ২৩ নভেম্বর : আজ সাব্রুমের পুরাতন টাউন হলে সারাভারত কৃষক সভার ১৯তম সাব্রুম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। সকাল ১১টায় কৃষক সভার পতাকা উত্তোলন করেন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার। এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন কৃষক সভার রাজ্য কমিটির সহ-সভাপতি নিতাই দেবনাথ, রাজ্য নেতা বাবুল দেবনাথ, মিহির পাটারী এবং সভাষ নাথ।

সম্মেলনে কৃষক নেতা মিহির পাটারী বর্তমান কৃষকদের সমস্যাবলি ও আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী।

আজকের সম্মেলনে মোট ২০০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কৃষকদের বিভিন্ন দাবি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সম্মেলনে।

কৃষক নেতারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন কৃষক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top