News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুমুলুঙে রাতের অন্ধকারে বোমা ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা
Image

খুমুলুঙে রাতের অন্ধকারে বোমা ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা

আগরতলা, ২০ নভেম্বর: খুমুলুঙে রাতের অন্ধকারে বোমা ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বুধবার গভীররাতে দুখিয়া কোবরা এলাকার একটি দোকানের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আচমকা বোমা ফাটিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

খবর পেয়ে রাধাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

দোকান মালিকের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তারপরেও উনার দোকানের সামনে এধরনের ঘটনার উদ্দেশ্য নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও স্থানীয় মথা কর্মীদের অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top