News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার, ১৩৫ জন যুবক-যুবতীর কর্মসংস্থান
Image

আগরতলায় প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার, ১৩৫ জন যুবক-যুবতীর কর্মসংস্থান

আগরতলা, ১৮ নভেম্বরঃ ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার উদ্যোগে আজ অফিস লেইনস্থিত শ্রম ভবন প্রাঙ্গণে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

এই জব ফেয়ারে লাইফ ইন্সুরেন্স, সিকিউরিটি এজেন্সি, ফোন পে লিমিটেডসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। ৮টি ক্যাটাগরিতে ১৩৫ জন যুবক-যুবতীকে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

জব ফেয়ার সম্পর্কে অধিকর্তা অসীম সাহা জানান, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিয়মিত এ ধরনের জব ফেয়ার আয়োজন করা হয়। রাজ্যের যুবসমাজের দক্ষতা দেখে বহিরাজ্যের কোম্পানিগুলিও নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসে মেগা জব ফেয়ার আয়োজন করা হবে, যেখানে বহিরাজ্যের বড় বড় সংস্থাগুলি অংশগ্রহণ করবে। অষ্টম শ্রেণি উত্তীর্ণ থেকে শুরু করে বি-টেক, এম-টেকসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ প্রদান করা হবে।
রাজ্যের বেকার যুবসমাজকে সেই মেগা জব ফেয়ারে অংশ নেওয়ার আহ্বান জানান অধিকর্তা এবং আশা প্রকাশ করেন, নির্বাচিত যুবক-যুবতীরা ভবিষ্যতে রাজ্যের নাম উজ্জ্বল করবে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top