News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুরে আবারও গাঁজা-বিরোধী অভিযান: ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস
Image

যাত্রাপুরে আবারও গাঁজা-বিরোধী অভিযান: ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১৭ নভেম্বর : সোনামুড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা এলাকা দীর্ঘদিন ধরেই গাঁজা চাষের জন্য কুখ্যাত। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমতল সংলগ্ন এলাকাজুড়ে গাঁজা চাষ এতটাই বিস্তৃত যে প্রশাসনের বারবার সতর্কবার্তা সত্ত্বেও তা রোধ করা কঠিন হয়ে পড়েছিল।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যাত্রাপুর থানার নতুন ওসি সিতিকণ্ঠ বর্ধন। ইতিমধ্যে যাত্রাপুর থানায় তাঁর নেতৃত্বে ১১ দফা অভিযান সম্পন্ন হয়েছে। প্রয়োজন অনুযায়ী কখনও বিএসএফকেও সঙ্গে রাখা হচ্ছে।

সোমবার ভোরে, সকাল ছয়টা নাগাদ, কালিখলা এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে বিশাল বাহিনী নিয়ে প্রবেশ করে পুলিশ। ওসির দাবি, একাধিক প্লটে প্রায় ১৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত, এএসআই কাফুরাই দেববর্মা, থানার অন্যান্য কনস্টেবল এবং টিএসআর জওয়ানরা।

দুই থেকে আড়াই ঘণ্টার টানা অভিযানের পর নির্বিঘ্নে ফিরেছে যৌথ বাহিনী। ওসি সিতিকণ্ঠ বর্ধন জানান, গোপন খবর পেলেই অভিযান অব্যাহত থাকবে। গাঁজা চাষ বন্ধ না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে।

এ ধারাবাহিক অভিযানে যাত্রাপুর থানা এলাকায় গাঁজা চাষ অনেকটাই কমবে বলে আশা করছে প্রশাসন।

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top