News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে অসুস্থ ব্যক্তির সোনার চেইন চুরি—দমকল কর্মীদের হাতে যুবক আটক
Image

জিবি হাসপাতালে অসুস্থ ব্যক্তির সোনার চেইন চুরি—দমকল কর্মীদের হাতে যুবক আটক

আগরতলা, ১৭ নভেম্বর:
জিবি হাসপাতালে সোনার চেইন চুরি করতে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়ল এক যুবক। পরে দমকল কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় চুরি হওয়া সোনার চেইনটিও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে যখন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এক অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, সেই সময় সুযোগ বুঝে এক যুবক ওই অসুস্থ ব্যক্তির গলার সোনার চেইন খুলে নিজের পকেটে লুকিয়ে নেয়।

তবে ঘটনাটি চোখে পড়ে উপস্থিত এক দমকল কর্মীর। সঙ্গে সঙ্গেই অন্যান্য কর্মীদের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করা হয়। এরপর তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন দমকল কর্মীরা।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং চুরি যাওয়া সোনার চেইন মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top