News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিহার জয়কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে হালহালি ও মানিকভান্ডারে সিপিআইএমের প্রতিবাদ বিক্ষোভ মিছিল
Image

বিহার জয়কে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে হালহালি ও মানিকভান্ডারে সিপিআইএমের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৬ নভেম্বর:
বিহার জয়ের উল্লাসকে ঘিরে বিজেপির সন্ত্রাসের অভিযোগ তুলে ধলাই জেলার হালহালি ও মানিকভান্ডারে বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ কর্মসূচি পালন করল সিপিআইএম। রবিবার সকাল থেকেই লাল ঝান্ডায় সেজে ওঠে এলাকাগুলি। কর্মসূচিতে বিপুল সংখ্যক জনগণের অংশগ্রহণে দুই অঞ্চলে রাজনৈতিক উত্তাপ লক্ষ করা যায়।

হালহালিতে সড়ক অবরোধ এবং মানিকভান্ডারে বিক্ষোভ মিছিলের শেষে এক জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস। তিনি অভিযোগ করেন— “হিংসা ও সন্ত্রাস দেখিয়ে সিপিআইএমকে স্তব্ধ করা যাবে না। জনগণ শান্তিপ্রিয়, তারা হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।”

তিনি আরও জানান, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখেই সিপিআইএম ধলাই জেলাজুড়ে তাদের গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে। স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপির “হিংসাত্মক আচরণ” বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন এবং ভবিষ্যতেও এই আন্দোলন চলবে।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top