News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুম–আগরতলা জাতীয় সড়কে বাইক–টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই নাবালক গুরুতর আহত
Image

সাব্রুম–আগরতলা জাতীয় সড়কে বাইক–টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই নাবালক গুরুতর আহত

আগরতলা, ১৬ নভেম্বর:
সাব্রুম–আগরতলা জাতীয় সড়কের হরিনা রোডে রবিবার সকালে ঘটে গেল গুরুতর সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে দুই নাবালক চালিত মোটরবাইক সরাসরি ধাক্কা মারে একটি টমটমকে। সংঘর্ষের তীব্রতায় দু’জনেই গুরুতর জখম হয়।
আহত দুই নাবালকের নাম সৈকত রায় এবং বিক্রম দে। দুজনের বাড়ি লুধুয়া এডিসি ভিলেজের ১৭ কার্ড এলাকায়। তাদের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর টমটম চালক মিঠুন সরকার আহতদের দ্রুত সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, অত্যন্ত দ্রুতগতিতে বাইকটি এসে তার টমটমে ধাক্কা মারে।
কর্তব্যরত চিকিৎসক ডা. রাকেশ মজুমদার জানান, আহতদের মধ্যে একজনের মাথায় আঘাত গুরুতর হওয়ায় সিটি স্ক্যান প্রয়োজন। তাই তাকে শান্তির বাজার জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। অন্যজনকে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় মানুষের অভিযোগ, নাবালকদের বেপরোয়া বাইক চালানো নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক প্রশাসন পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না। এখন দেখার বিষয়—এই ঘটনার পর সাব্রুম থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ কার্যকরী উদ্যোগ গ্রহণ করে কি না।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top