News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জওহরলাল নেহেরুর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন কংগ্রেস ভবনে
Image

জওহরলাল নেহেরুর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন কংগ্রেস ভবনে

আগরতলা, ১৪ নভেম্বর:

আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩৬তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান পালিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

পতাকা উত্তোলনের পর নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত কার্যকর্তারা। পরে গান্ধীঘাটে অবস্থিত জওহরলাল নেহেরুর শহীদ বেদীতেও দলীয় নেতা ও কর্মীরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। একইসঙ্গে দিনের তাৎপর্য অনুসারে শিশু দিবস হিসেবেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন বহু বছর ধরেই শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাঁর জীবনী, চিন্তাধারা ও জাতি গঠনে তাঁর অসামান্য অবদান আজও প্রাসঙ্গিক। অনুষ্ঠানে নেহেরুর জীবন, দর্শন ও স্বাধীনোত্তর ভারতের অগ্রযাত্রায় তাঁর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Releated Posts

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top