News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গার্হস্থ্য হিংসার জেরে স্বামীর হাতে খুন তরুণী বধূ, অভিযোগ
Image

গার্হস্থ্য হিংসার জেরে স্বামীর হাতে খুন তরুণী বধূ, অভিযোগ

আগরতলা, ৯ নভেম্বর:
আমতলী থানার অন্তর্গত আশ্রমপাড়ায় মর্মান্তিকভাবে খুন হলেন তরুণী গৃহবধূ বিউটি দাস। প্রাথমিকভাবে ধারণা, গার্হস্থ্য হিংসার জেরেই স্বামী জগন্নাথ দাস স্ত্রীকে হত্যা করেছেন। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে আমতলী আশ্রমপাড়ায় নন্দিতা রায়ের বাড়িতে ভাড়া থাকতেন দম্পতি জগন্নাথ দাস ও তার স্ত্রী বিউটি দাস। স্থানীয় সূত্রে খবর, দম্পতির মধ্যে প্রায়ই বচসা ও অশান্তির ঘটনা ঘটত, তবে কেউ তা গুরুত্ব দেননি।
রবিবার সকালে স্থানীয়দের ডাকেন জগন্নাথ দাস। তিনি প্রতিবেশীদের জানান, তার স্ত্রী কোনো সাড়া দিচ্ছেন না। তড়িঘড়ি করে বিউটিকে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে চাঞ্চল্য।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। তারা বাড়ি ঘিরে ফেলে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারণে বচসা বাঁধে এবং সেই থেকেই রাগের মাথায় স্ত্রীকে হত্যা করে জগন্নাথ দাস।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার শব্দ শোনা যেত, তবে কেউ ভাবেননি যে এমন মর্মান্তিক পরিণতি ঘটতে পারে।

বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
ঘটনাকে কেন্দ্র করে গোটা আমতলী এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top