News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেলওয়ে স্টেশনে গাঁজা সহ এক যুবক গ্রেফতার
Image

আগরতলা রেলওয়ে স্টেশনে গাঁজা সহ এক যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর: শনিবার রাত প্রায় ৮টার সময় আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবককে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করেছে জিআরপি। ধৃত ব্যক্তির নাম অভিজিৎ সিনহা (২৪), পিতা প্রয়াত গান্ধী সিনহা, বাড়ি— রাজারগাঁও, ডাকঘর ও থানা— পথেরকান্দি, জেলা— করিমগঞ্জ, রাজ্য— আসাম।

জিআরপি সূত্রে জানা গেছে, তল্লাশির সময় অভিজিৎ সিনহার কাছ থেকে দুটি ব্যাগ, একটি মোবাইল ফোন এবং একটি আধার কার্ড উদ্ধার করা হয়। ওই দুই ব্যাগের ভিতর থেকে মোট ২২.৫৮০ কিলোগ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্তকে আটক করে গাঁজাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে পুলিশ। এ বিষয়ে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইন ১৯৮৫ এর ধারা ২০(বি)(ii)(সি)/২৯ অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা (কেস নং– ২০২৫জিআরপি১০৭) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবককে রবিবার আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার পেছনে জড়িত অন্যদের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top