News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুকলিতে সিপিআই(এম)-এর উদ্যোগে মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন, উপস্থিত জীতেন্দ্র চৌধুরীসহ বিশিষ্ট নেতৃবৃন্দ
Image

ডুকলিতে সিপিআই(এম)-এর উদ্যোগে মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন, উপস্থিত জীতেন্দ্র চৌধুরীসহ বিশিষ্ট নেতৃবৃন্দ

আগরতলা, ৭ নভেম্বর: মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল সভার আয়োজন করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক পার্টি নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত থেকে বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর পলিট ব্যুরোর সদস্য ও রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাশিয়ার নভেম্বর বিপ্লব কেবল একটি দেশের ইতিহাস নয়, এটি বিশ্বের শ্রমজীবী মানুষের সংগ্রামের অনুপ্রেরণা। আজকের দিনে সেই বিপ্লবের শিক্ষা আমাদের মনে রাখতে হবে — শোষণের বিরুদ্ধে ঐক্যই মুক্তির পথ।”

সভায় আরও বক্তব্য রাখেন পার্টির পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী এবং বর্ষীয়ান নেতা সুব্রত চক্রবর্তী। তাঁরা সকলেই বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক-কৃষক আন্দোলনের গুরুত্বের ওপর জোর দেন।

সভা পরিচালনা করেন প্রাক্তন বিধায়ক ও পার্টি নেতা রাজকুমার চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য নবারুণ দেব, ঝর্ণা দাস বৈদ্য, স্বপ্না দত্ত, বর্ষীয়ান নেতা নারায়ণ দেব, পশ্চিম জেলা কমিটির সদস্য সৃজন দেব, পঙ্কজ ঘোষ, বিপদবন্ধু ঋষিদাস প্রমুখ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top