News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৩ লক্ষ টাকা সহ আটক দুই
Image

২ হাজার ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৩ লক্ষ টাকা সহ আটক দুই

ধর্মনগর, ৬ নভেম্বর : ধর্মনগরের আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে উদ্ধার ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সঙ্গে আটক করা হয়েছে ২ যুবককে।

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার নাকা পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বড় ধরনের সাফল্য পেয়েছে এদিন। একটি পালসার বাইক আটক করে তল্লাশি চালিয়ে বাইক থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই নেশাপাচার চক্রে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি এলাকায় বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।

কর্তব্যরত পুলিশ অফিসার জানান, অন্যান্য দিনের মতো নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহভাজন বাইক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে বাইকের সিটের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। দশটি প্যাকেটে মোট দু হাজার ইয়াবা ট্যাবলেট মিলেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের পদস্থ আধিকারিক ডিসিএম এবং ফরেনসিক ল্যাবের কর্মকর্তাদের জানানো হয়। এধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top