News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ দফা দাবিতে কৈলাসহরে জেলা শিক্ষা দপ্তরে এসএফআই-র ডেপুটেশন
Image

৬ দফা দাবিতে কৈলাসহরে জেলা শিক্ষা দপ্তরে এসএফআই-র ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ নভেম্বর:
বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা শিক্ষা দপ্তরে ৬ দফা দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য, সভাপতি সাহাব উদ্দিন, নেত্রী শাহানারা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ভগিনী নিবেদিতা স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত ও পদক্ষেপ গ্রহণ, শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে অবিলম্বে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি।

এদিন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার অনুপস্থিত থাকায় ডেপুটেশনটি ডেপুটি ডিরেক্টর রাজেশ দেববর্মা গ্রহণ করেন। তিনি প্রতিনিধিদলকে আশ্বাস দেন যে উক্ত দাবিগুলি জেলা শিক্ষা অধিকর্তার কাছে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে এসএফআই-র নেতৃত্বরা ভগিনী নিবেদিতা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে উক্ত অভিযোগগুলি নিয়ে আলোচনা করেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্যী জানান, ছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থার গুণগত মান রক্ষার স্বার্থে আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সংগঠন।

——————-

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top