News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক, পুলিশের সামনেই ঘাতক চালককে পেটালো জনতা
Image

বিশালগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক, পুলিশের সামনেই ঘাতক চালককে পেটালো জনতা

বিশালগড়, ৫ নভেম্বর : বুধবার দুপুরে বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবকের নাম জিয়ারুল ইসলাম। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের সামনেই ঘাতক গাড়ির চালককে মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়ারুল ইসলাম দুই বছর আগে বিশালগড় নদীলাকের মানিক মিয়ার মেয়েকে বিবাহ করেন। সম্প্রতি তাঁর স্ত্রীর কোল জুড়ে জন্মেছে এক নবজাতক সন্তান, মাত্র এক সপ্তাহ আগে।

নিহতের শ্যালকের দাবি, চিকিৎসার জন্য জিয়ারুল ইসলাম বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। বুধবার দুপুরে চেলিখলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন।

তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক গাড়ির চালককে ধরে পুলিশের উপস্থিতিতেই বেধড়ক মারধর করে। পরে পুলিশ চালককে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে, নবজাতক সন্তানকে রেখে জিয়ারুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top