News Flash

  • Home
  • Uncategorized
  • উৎপাদিত ফসলের নায্য দাম না পেয়ে মাথায় হাত চাষীদের
Image

উৎপাদিত ফসলের নায্য দাম না পেয়ে মাথায় হাত চাষীদের

farmingনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ ডিসেম্বর৷৷ রাজ্যের কৃষকরা সর্বস্বান্ত৷ উৎপাদিত ফসলের নায্য দাম বাজারে না পেয়ে মাথায় হাত৷ রাজ্যের পাশাপাশি কল্যাণপুর ব্লক এলাকগার প্রত্যেকটি গাঁওসভার কৃষকদের একই চিত্র৷ কারণ নোট বাতিলের সিদ্ধান্ত৷
নোট বাতিলের জের৷ এই মরশুম কৃষকদের জন্য প্রিয় কারণ পুরো বছরের না হোক অন্তত অর্ধেক বছরের খোরাক উঠে যায় ফসল ফলিয়ে৷ কিন্তু এবার কৃষকদের মাথায় হাত৷ ফসল তো ভালোই ফলেছে৷ বাজারে দাম নেই৷ লাভ তো দূরের কথা বাজারে আনার পরিবহণ খরচটাও উঠছে না৷ কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলী, দ্বারিকাপুর, দুর্গাপুর দাউছড়া গ্রামের কৃষকেরা বুক বেঁধে আশায় বসেছিল৷ সংসারের ভরণপোষণ পরিবারের৷ ছেলেমেয়েদের পড়াশুনার খরচ বহন করবে কৃষকরা সবজি ফসল বিক্রি করে৷ কিন্তু সবজির ফলল ভাল হলেও সঠিক দাম না পাওয়ায় মাথায় হাত কৃষক পরিবারগুলির৷ কেন্দ্রের বিজেপি সরকার ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের ফলে কৃষকরা দিশেহারা৷ বাজারে খুচরোর পরিমাণ কম অপরদিকে ২০০০ টাকার নোট হাতে পেলেও সমস্যায় পড়তে হয়৷ ঠিক এই ভাবে পাইকারী কৃষকদের কাছ থেকে কম ধরে ফসল কিনতে চাইছেন৷ অনেক কৃষক ককম দরে বিক্রি করছেন আবার অনেকে ফেলে আসছেন৷ একটা সময় রাজ্যে বর্হিরাজ্যে তেলিয়ামুড়া মহকুমায় সবজি বিক্রি হত৷ বেশ সুনামও ছিল৷ বেগুন ৩৫ টাকা ২ টাকায় এসেছে, কফি ৩০ টাকা থেকে ১০ টাকা ঠিক একই রকম সব সবজি৷ দরকম অন্যান্য বছরের এমন সময়ে৷ কৃষকরা জানান ত্রিপুরায়ও বাকি নেই৷ একমাত্র কেন্দ্রের বিজেপি সরকারের হটকারি সিদ্ধান্তের ফলে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top