নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ ডিসেম্বর৷৷ রাজ্যের কৃষকরা সর্বস্বান্ত৷ উৎপাদিত ফসলের নায্য দাম বাজারে না পেয়ে মাথায় হাত৷ রাজ্যের পাশাপাশি কল্যাণপুর ব্লক এলাকগার প্রত্যেকটি গাঁওসভার কৃষকদের একই চিত্র৷ কারণ নোট বাতিলের সিদ্ধান্ত৷
নোট বাতিলের জের৷ এই মরশুম কৃষকদের জন্য প্রিয় কারণ পুরো বছরের না হোক অন্তত অর্ধেক বছরের খোরাক উঠে যায় ফসল ফলিয়ে৷ কিন্তু এবার কৃষকদের মাথায় হাত৷ ফসল তো ভালোই ফলেছে৷ বাজারে দাম নেই৷ লাভ তো দূরের কথা বাজারে আনার পরিবহণ খরচটাও উঠছে না৷ কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলী, দ্বারিকাপুর, দুর্গাপুর দাউছড়া গ্রামের কৃষকেরা বুক বেঁধে আশায় বসেছিল৷ সংসারের ভরণপোষণ পরিবারের৷ ছেলেমেয়েদের পড়াশুনার খরচ বহন করবে কৃষকরা সবজি ফসল বিক্রি করে৷ কিন্তু সবজির ফলল ভাল হলেও সঠিক দাম না পাওয়ায় মাথায় হাত কৃষক পরিবারগুলির৷ কেন্দ্রের বিজেপি সরকার ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের ফলে কৃষকরা দিশেহারা৷ বাজারে খুচরোর পরিমাণ কম অপরদিকে ২০০০ টাকার নোট হাতে পেলেও সমস্যায় পড়তে হয়৷ ঠিক এই ভাবে পাইকারী কৃষকদের কাছ থেকে কম ধরে ফসল কিনতে চাইছেন৷ অনেক কৃষক ককম দরে বিক্রি করছেন আবার অনেকে ফেলে আসছেন৷ একটা সময় রাজ্যে বর্হিরাজ্যে তেলিয়ামুড়া মহকুমায় সবজি বিক্রি হত৷ বেশ সুনামও ছিল৷ বেগুন ৩৫ টাকা ২ টাকায় এসেছে, কফি ৩০ টাকা থেকে ১০ টাকা ঠিক একই রকম সব সবজি৷ দরকম অন্যান্য বছরের এমন সময়ে৷ কৃষকরা জানান ত্রিপুরায়ও বাকি নেই৷ একমাত্র কেন্দ্রের বিজেপি সরকারের হটকারি সিদ্ধান্তের ফলে৷
উৎপাদিত ফসলের নায্য দাম না পেয়ে মাথায় হাত চাষীদের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















