News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাশ পূর্ণিমার মেলায় বটগাছের শুকনো ডাল ভেঙে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া কমলপুরে
Image

রাশ পূর্ণিমার মেলায় বটগাছের শুকনো ডাল ভেঙে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া কমলপুরে

কমলপুর, ৩ নভেম্বর : রাশ পূর্ণিমার মেলার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। রবিবার রাতে কমলপুর হালহালিতে এক মর্মান্তিক ঘটনায় বটগাছের শুকনো ডাল ভেঙে পড়ে মৃত্যু হয় এক গৃহবধূর। মৃতার নাম মাধুরী দাস(১৮), বাড়ি কমলপুর শান্তিরবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশ পূর্ণিমা উপলক্ষে হালহালিতে প্রতিবছরের মতো এবারও বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। মাধুরী স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছিলেন। সেই সময় আচমকা মেলার একপ্রান্তে থাকা একটি পুরনো বটগাছের শুকনো ডাল ভেঙে নিচে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে সেই ডালটি মাধুরীর মাথার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় মাধুরীকে ধলাই জেলা হাসপাতালে রেফার করেন। সেখান থেকেও অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। কিন্তু রবিবার রাতে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রায় দুই বছর আগে মাধুরীর বিয়ে হয়েছিল, এবং তার সাত মাসের একটি শিশু সন্তান রয়েছে। স্বামীর পাশাপাশি পরিবারের সদস্যরা গভীর শোকাহত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মেলাস্থলে দীর্ঘদিন ধরে ওই বটগাছটি পুরনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা অভিযোগ করেছেন, মেলা কমিটি ও স্থানীয় প্রশাসনের তরফে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে। প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে মেলাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top