News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরগামী টমটম উল্টে মারাত্মক দুর্ঘটনা, পাঁচজন যাত্রীর মধ্যে শিশুসহ গুরুতর জখম চার
Image

কমলপুরগামী টমটম উল্টে মারাত্মক দুর্ঘটনা, পাঁচজন যাত্রীর মধ্যে শিশুসহ গুরুতর জখম চার

কমলপুর, ৩ নভেম্বর:
ময়নাবাড়ি থেকে লাম্বু হয়ে কমলপুরগামী একটি টমটম উল্টে যাওয়ায় শিশুসহ চার গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে লাম্বু চৌমুহনী এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি যাত্রীবোঝাই টমটম ময়নাবাড়ি থেকে কমলপুরের দিকে আসছিল। লাম্বু চৌমুহনীতে পৌঁছনোর সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে উদ্ধারকার্যে নামেন।

আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মিনতি মোদক (৭২), নিয়তি কন্দ (২২), রিতেশ কন্দ (৭) এবং সুচিত্রা দাস (৩৬)। আহতদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একজনের একটি হাত ভেঙে গেছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে চোট লেগেছে। বর্তমানে সকলকেই কমলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top